ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

ধর্মেন্দ্রর 'মৃত্যুর ভুয়া সংবাদে উত্তাল বলিউড, চটেছেন হেমা মালিনী ও এশা দেওল

ads

বলিউডের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক ধর্মেন্দ্র সিং দেওলের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর সহধর্মিণী হেমা মালিনী। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে হেমা মালিনী লেখেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল গণমাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন, তার সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার ও তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।’


শ্বাসকষ্টের কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন ধর্মেন্দ্র। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এর মধ্যেই তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বলিউডজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।মৃত্যুর খবরটি মিথ্যা বলে জানান অভিনেতার মেয়ে এশা দেওল। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘মিডিয়াগুলো অতিরিক্ত প্রচারণা চালাচ্ছে। মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে। আমার বাবা স্থিতিশীল। সুস্থ হয়ে উঠছেন। আমরা সকলকে আমাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের প্রার্থনার জন্য ধন্যবাদ।’


এর আগে একাধিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছিল। পরে হেমা মালিনী ও তাঁর পরিবার বিষয়টি স্পষ্ট করে জানান যে, অভিনেতা বর্তমানে চিকিৎসাধীন এবং শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।


ads
ads
ads

Our Facebook Page